মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে কৃষকদের মাঝে আউশের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ভূঞাপুরে কৃষকদের মাঝে আউশের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: ২০২১-২২ অর্থ বছর খরিপ-১/২০২২-২৩ মৌসুমী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিরতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনির।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবির, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular