শনিবার, জুন ১৩, ২০২৬
Homeবিবিধভূঞাপুরে গীতা স্কুল'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভূঞাপুরে গীতা স্কুল’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরমান শেখ, প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে গীতা স্কুল’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সাতজন বিশিষ্ট ব্যক্তিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সোমবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়ার ঘোষপাড়া নাট মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় গীতা স্কুলের সভাপতি ও সাংবাদিক অভিজিৎ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন- সরণ দত্ত, সন্তোষ কুমার দত্ত, শাহ্ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল প্রমুখ। পরে আলোচনা সভা শেষে অতিথি ও গীতা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular