শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারিকে জেল জরিমানা

ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারিকে জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে তিন মাদক কারবারিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে
উপজেলার ফলদার মাইজবাড়ী এলাকা তিন মাদক কারবারিকে আটক করা হয়।

এরপর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড প্রদান করেন।

তারা হলেন- উপজেলার বাহাদীপুর গ্রামের অহেদ আলীর ছেলে লিটন (৩২), মাইজবাড়ী গ্রামের ময়নাল শেখের ছেলে শাহরিয়ার মাহবুব (৩২) এবং একই এলাকার খলিল শেখের ছেলে শহিদ (৭৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দীর্ঘদিন মাদক বিক্রি ও সেবন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মাইজবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কেনা-বেচার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

এরপর আটককৃত তিন মাদক কারবারিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, যৌথ বাহিনীর অভিযান ওই তিন মাদক কারবারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular