ভূঞাপুরে মাস্কের বিকল্প যখন গামছা!

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আবারো প্রচার-প্রচারণায় কাজ করে যাচ্ছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে পৌর শহরের থানা মোড় ও ডলি-কলি স্টোরের সামনে জনসাধারণদের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত করণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় দেখা যায় প্রশাসন ও পুলিশের উপস্থিতি দেখে মাস্কবিহীন পরিবহন মালিক, শ্রমিক ও পথচারীরা ভয়ে মাস্ক ব্যবহারের বিকল্প ব্যবস্থা হিসেবে গামছা দিয়ে মুখে ঢেকে রাখেন। মাস্ক ব্যবহারে অনীহা প্রকাশ করে পথচারীরা নানা ধরণের অজুহাতের কথাও জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী জানান- ‘রবিবার দুপুরে মাস্ক ব্যবহার নিশ্চত করার লক্ষে প্রচারণা চালানো হয়েছে। এসময় পথচারীরা মাস্ক ব্যবহার না করায় বেশ কয়েকজনকে অর্থদণ্ড করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানান- ‘করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রমে তৎপর রয়েছেন উপজেলা প্রশাসন। এধরণের অভিযান চলমান থাকবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর