ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক |সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৩০ মে) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মসূচিতে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও অহায়দের মাঝে খাবার বিতরণ।
পৌর বিএনপির সিনিয়ির সহ-সভাপতি খায়রুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ভোলা, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়াম্যান সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ।
