মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Homeখেলাধুলাভূঞাপুরে স্পোর্টস একাডেমির উদ্বোধন

ভূঞাপুরে স্পোর্টস একাডেমির উদ্বোধন

মো: নাসির উদ্দিন, ভূঞাপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর স্পোর্টস একাডেমির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (জ্যাফ) স্পেন বাংলাদেশ জয়েন্ট ভেনচার আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর স্পোর্টস একাডেমির উদ্বোধন ঘোষণা করেন, স্থানীয় সাংসদ ছোট মনির।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সাবেক কৃতী ফুটবলার আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল জেলা বাস, মিনি-বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানা কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থা’র সম্পাদক মো. শফিকুল ইসলাম রতন প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular