মডেল ইউনিয়ন গড়তে চান টিটু

ধনবাড়ী প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রত্যাশা করছেন তরুণ সমাজ সেবক কামরুজ্জামান টিটু। তিনি যদুনাথপুর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন।

এলাকাবাসীর সাথে কথা বলে ও খোঁজ নিয়ে জানা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান টিটু একজন তরুণ সমজ সেবক। তিনি এ ইউনিয়নকে একটি আধুনিক গড়ার প্রত্যয় নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে-গ্রামে, হাট-বাজার ও ঘরে-ঘরে গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করতে অবিরাম ছুটে বেড়াচ্ছেন। এরই মধ্যে তিনি এলাকায় নির্বাচনী আলোচনার ঝড় তুলেছেন। করোনাভাইরাসে প্রকোপের সময় ইউনিয়নের দুস্থ্য অসহায় মানুষের পাশে থেকে সহায়তা প্রদানসহ মসজিদ ও সামাজিক কর্মকান্ডে অবদান রেখেই যাচ্ছেন। এসব কারনেই তরুণ সমাজ সেবক কামরুজামান টিটু ইউনিয়নে আওয়ামী লীগের একজন নিষ্টাবান, গ্রহনযোগ্য ও আলোচিত ব্যাক্তি হিসেবে আলোচনায় এসেছে। সেই কারনে তিনি উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী টিটু বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি ইউনিয়নবাসীর প্রত্যাশায় ইউনিয়নের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আমি আশা করি দলের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা এবং জনসেবার কারণে আমাকে আওয়ামী লীগ থেকে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দেবে। মনোনয়ন পেলে ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ধনবাড়ী উপজেলার বর্তমান চেয়ার হারুনার রশিদ হীরা ও অন্যান্য নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় যদুনাথপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব এবং সুন্দর একটি ইউনিয়ন উপহার দেব ইনশাআল্লাহ’’।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর