পুলিশ সূত্রে জানা যায়, সুলতান মাহমুদ মদন সোনালী ব্যাংক শাখায় কর্মরত অবস্থায় তার স্ত্রী নাসিমা আক্তারকে নিয়ে মদন পৌরসদর এলাকায় আক্কাস মাস্টারের বাসায় ভাড়া থাকেন। পারিবারিক কলহের জেরে বুধবার রাতে স্ত্রী নাসিমা তার ওপর এসিড নিক্ষেপ করে।
এ অবস্থা দেখে স্থানীয় লোকজন মদন থানায় খবর দিলে পুলিশ সুলতান মাহমুদকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় তার স্ত্রী নাসিমাকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার আটক নাসিমাকে নেত্রকোনার কোর্ট হাজতে পাঠায়।
মদন থানার এসআই দেবাশীষ চন্দ্র দত্ত জানান, খবর পেয়ে সুলতান মাহমুদকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে তার স্ত্রী নাসিমাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে নেত্রকোনা কোর্ট হাজতে পাঠানো হয়।
