নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মধুপুরে সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সুবর্ণা (২৫) নামে এক গৃহবধূ। মা ও নবজাতক তিন সন্তান সুস্থ থাকায় আনন্দে আত্মহারা বাবা লিটন মিয়া (৩০)।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মধুপুর সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়।লিটনের বাড়ি গোপালপুর উপজেলার বরুরিয়া এলাকায়। প্রসূতি সুবর্ণার বাড়ি বেরিবাইদ ইউনিয়ন মাগুন্তিনগর গ্রামে।
হাসপাতালে চিকিৎসাসেবা ও অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী ও ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।
তিন সন্তানের বাবা লিটন মিয়া জানান, অনেক চিকিৎসার পর শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে আজ আমার স্ত্রী তিনটি ছেলে সন্তান জন্ম দিয়েছে। আমি অনেক খুশি, আনন্দে আত্মহারা। আমার স্ত্রী ও তিন সন্তান ভালো আছে। এ চিকিৎসাসেবায় দায়িত্ব পালনকারী চিকিৎসক ও হসপিটাল কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।
