টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুরের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম।

জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রমে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেছেন বলে জানা গেছে।

তাঁর এ অর্জনে মধুপুর সার্কেলের পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা জোগাবে।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর