নিউজ টাঙ্গাইল ডেস্ক: মধুপুর পৌর বিএনপির সভাপতি ও মধুপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফ উদ্দিন মামুন আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মধুপুর পৌর বিএনপির সভাপতি সাইফ উদ্দিনের ইন্তেকাল
শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার নয়াপাড়া (মুন্সিবাড়ী) নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। সাইফ উদ্দিন মামুন একাধারে ফুটবলার ও ক্রিকেটার ছিলেন।
তিনি ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে সাইফ উদ্দিন মামুন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত ১১টায় বাড়ির সামনের মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিক হোসেন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। RELATED ARTICLES
