নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর পৌরসভার হাসপাতালপাড়া এলাকায় বাড়ির একটি ঘর থেকে ইয়াসিন (১২) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইয়াসিন হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা অটোচালক মঞ্জু মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোবাইল ফোন ব্যবহার নিয়ে সৎমায়ের সঙ্গে ইয়াসিনের মনোমালিন্য হয়েছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের একটি ঘরে চলে যায়। পরে দুপুরের খাবারের সময় তাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর