মধ্যরাতে মদুনাঘাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

মো. আবু শাহেদ, চট্টগ্রাম থেকে: করোনা প্রাদুর্ভাবের মধ্যেও থেমে নেই চট্টগ্রাম হাটহাজারী থানাধীন মদুনাঘাট এলাকায় ইয়াবা ব্যাবসায়ীদের তৎপরতা। মাদকে ছড়িয়ে গেছে পুরো এলাকা। নষ্ট হচ্ছে যুবসমাজ। করোনার ভয়কে জয় করে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো. জাব্বারুল ইসলামের নেতৃত্বে এসআই মঞ্জুর দোহা, এএসআই বাতেন, কং বিকাশ, কং মাহাবুব গোপন সংবাদের ভিত্তিতে (১৮মে) সোমবার দিবাগত মধ্যরাতে মদুনাঘাট এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১শত পিচ ইয়াবাসহ রুবেল নামের এক মাদক ব্যাবসায়ী কে আটক করেন।

আটকৃত মাদক ব্যাবসায়ী মো. রুবেল (২৬) মদুনাঘাট পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রর আওতাধীন উত্তর বুড়িশ্চর ইউপি ১নং ওয়াডস্থ মাইজপাড়া (নতুন মসজিদ) মৃত নাছের উদ্দিন এর পুত্র।

এনিয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাব্বারুল ইসলাম বলেন, আজ মধ্যরাতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে রুবেল নামের এক মাদক ব্যাবসায়ী কে ১শত পিচ ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর