বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামাওলানা রইস উদ্দিনের মৃত্যুতে জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুতে জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে ‘মব ভায়োলেন্স’ সৃষ্টি করে আহলে সুন্নাহ ওয়াল জামা’আতের কর্মী মাওলানা রইস উদ্দিনের উপর নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের প্যারাডাইসপাড়া দরবার শরীফের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নেছবতে শাহ এনায়েতপুরী (র.) এর জাকেররা।

মানববন্ধনে বক্তারা বলেন, বলাৎকারের মিথ্যা অভিযোগে মাওলানা রইস উদ্দিনের উপর যেভাবে হামলা করা হয়েছে তা আদৌ সঠিক হয়নি। নতুন বাংলাদেশে আমরা কোন ‘মব কালচার’ দেখতে চাইনা।

তারা আরও বলেন, আমরা মাওলানা রইস উদ্দিনের উপর হামলাকারীদের শনাক্ত করে অতিদ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় মাওলানা রইস উদ্দিনের হত্যার বিচার নাহলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা সাইফুদ্দিন, মাওলানা বুলবুল ইসলাম, মো. ঈসমাইল হোসেন,নজরুল ইসলাম প্রমুখ। এতে নেছবতে শাহ এনায়েতপুরী(র.) এর পাঁচ শতাধিক জাকের উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular