সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত রংপুর বিভাগের ছাত্রদের সংগঠন রংপুর বিভাগীয় স্টুডেন্টস এসোসিয়েশন অব মাভাবিপ্রবি এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. টিপুর সঞ্চালনায় ইফতার মাহফিল উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সাদ্দাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন জয়, তাছিকুল আলম তুষার, মো. হাবিবুর রহমান, মোহাইমিনুল ইসলাম রিয়ন, নুর আলম নয়ন প্রমুখ।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে রংপুর বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ইফতারের পূর্বে বিশ্ববিদ্যালয় এবং সকলের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রার উপর বিশেষ মোনাজাত করা হয়।
