বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরের গোড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

মির্জাপুরের গোড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূতি উপলক্ষে নবীন ও প্রবিন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(২০ জানুয়ারি) দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গোড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই বর্ষপুর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফিরোজ হায়দার খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে সাংসদ মোঃ একাব্বর হোসেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) মোঃ মোশারফ হোসেন খান,উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু,অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খানসহ স্কুলের নবীন ও প্রবিনরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলা,র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular