শুক্রবার, মে ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরের ১৬ শিক্ষার্থী পেলেন স্কাউটের সর্বোচ্চ শাপলা কাব অ্যাওয়ার্ড

মির্জাপুরের ১৬ শিক্ষার্থী পেলেন স্কাউটের সর্বোচ্চ শাপলা কাব অ্যাওয়ার্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী ২০২০ সালের স্কাউটের সর্ব্বেচ্চ পদক জাতীয় শাপলা কাব আ্যাওয়ার্ড পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, উপজেলার উয়ার্শী ইউনিয়নের বরটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রুপা সূত্রধর, রিতু হাওলাদার, ফুয়াদ হাসান রাফি, ভক্ত সূত্রধর ও সবুজ হোসেন, মুশুরিয়াঘোনা বিদ্যালয়ের লামিয়া আক্তার ও তানহা আক্তার, মহেড়া বিদ্যালয়ের উম্মে হাবিবা, সাগর শিকদার, ভাওড়া বিদ্যালয়ের সাদিয়া আক্তার, সুমাইয়া আক্তার, সোহাগপুর বিদ্যালয়ের মোজাহিদ ইসলাম, মোছাঃ জাকিয়া সুলতানা, গোড়াই বিদ্যালয়ের আরিফা আক্তার, সুমাইয়া আক্তার ও সাদিয়া।

বরটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান বলেন, কাব স্কাউট নৈতিক শিক্ষা দেয়। তাঁরা এই নৈতিক শিক্ষা পরিপূর্ণভাবে অর্জন করেছে। আমি তাদের মঙ্গল কামনা করি।

মুশুরিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কমলা সরকার বলেন, আমি সত্যিই আনন্দিত। আমার প্রশিক্ষণে লামিয়া আক্তার ও তানহা আক্তার শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছে। আমি মনে করি ওদের অর্জন তাকে যেমন আত্মপ্রয়তী করবে। তেমনি দেশ সমাজ ও মানবতার প্রতি তাদের অনেক দায়বদ্ধ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, স্কাউট শিক্ষার্থীদের শৃঙ্খলিত জীবন গঠনের শিক্ষা দেয়। পাঠ্যশিক্ষার পাশাপাশি এ শিক্ষা শিশু-কিশোরদের আত্মপ্রত্যয়ী, পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। উপজেলার ১৬ শিক্ষার্থীকে আমার পক্ষ হতে অভিনন্দন জানাচ্ছি।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular