শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁস দিয়ে আত্মহননের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২রা জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার (২৬) ঐ গ্রামের (প্রবাসী) আরিফ হোসেনের স্ত্রী ও একই উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী মধ্যপাড়া গ্রামের খন্দকার ফারক হোসেনের মেয়ে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ছোট ছেলে নিয়ে ফারজানা বাড়িতে একাই থাকতেন। বৃহস্পতিবার বিকেলে ফারজানা তার ছোট ছেলেকে মাঠে খেলতে পাঠায়। তার কিছুক্ষণ পর মাঠ থেকে ফিরে এসে ঘরের ভিতর মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আর্তচিৎকার করে ৬ বছরের শিশু সন্তান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ফারজানার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতের ২ সন্তান রয়েছে বলেও জানা গেছে।

২ ছেলে সন্তান রেখে হঠাৎ করে কেনোই বা ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটালো এর কোনো হদিস পায়নি পুলিশ। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই সঠিকভাবে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা।

এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে তার ফাঁস দেয়ার কিছু চিহ্ন লক্ষ্য করা গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular