বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে ছাড়পত্রহীন দুই ইটভাটায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

মির্জাপুরে ছাড়পত্রহীন দুই ইটভাটায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর প্রতিনিধি :টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) দিনব্যাপী উপজেলার চাঁনপুর ও পাহাড়পুর এলাকায় অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অবস্থিত মেসার্স সান ব্রিকসের মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে পাহাড়পুর এলাকায় অবস্থিত মেসার্স আলাউদ্দিন (এইউবি) ব্রিকসের মালিককেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular