রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে ট্রাক উল্টে হেলপার নিহত

মির্জাপুরে ট্রাক উল্টে হেলপার নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাতকুড়া এলাকায় ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাহাত হোসেন। বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা সদরের পশ্চিম রোড এলাকায়।

পুলিশ জানায়, সকালে জামালপুরের তারাকান্দিগামী সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।

এতে ট্রাকের হেলপার রাহাত হোসেন আহত হন। গুরুতর অবস্থায় তাকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে চিকিৎসকের বরাত দিয়ে নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর নীতি বিশ্বাস দত্ত।

এ ঘটনায় চালক রাইসুল ইসলামকে পুলিশ আটক করেছে বলেও এই পুলিশ অফিসার জানান।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, নিহতের মরদেহ কুমুদিনী হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular