নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৪ মার্চ) সন্ধা সাড়ে ছয়টার দিকে উপজেলার পাকুল্যা বাজারে ব্যবসায়ী মনোরঞ্জন সাহার মুদি দোকানের সামনে দাঁড়ানো তেলভর্তি ট্রাক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্মীরা জানায়, স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মনোরঞ্জনের মুদি দোকান ও ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের বাংলো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
- অগ্নিকাণ্ডের ভিডিও দেখুন…
- [embedyt] https://www.youtube.com/watch?v=AlGPyuQBaj4[/embedyt]
এ বিষয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন বলে জানাগেছে। আগুনে মনোরঞ্জনের দুই কর্মচারী পাকুল্যা গ্রামের চন্ডী রাজবংশীর ছেলে পপ রাজবংশী ও মনিন্দ্র রাজবংশীর ছেলে আনন্দ রাজবংশী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকায় নেওয়া হয়েছে। রোববার রাত সোয়া ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 