মির্জাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ‘কমফিট’ ফ্যাক্টরি চালু!

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে অবস্থিত ‘কমফিট কম্পোজিট নীট লিমিটেড ফ্যাক্টরি’ চালু রাখার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সরেজমিনে এর সত্যতা মিলেছে।

অনুসন্ধানে জানা যায়, ফ্যাক্টরির টেক্সটাইল বিভাগের ডাইং, নিটিং, ফিনিশিং ও মেনটেইনেন সেকশনে ১২ ঘণ্টা করে পৃথক ৩ শিফটে প্রায় ৩ শতাধিক শ্রমিক কাজে লাগানো হচ্ছে। যেখানে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় শ্রমিক নেতাদের নেতৃত্বে ফ্যাক্টরির শ্রমিকদের চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে জোরপূর্বক কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় শ্রমিক নেতাদের নেতৃত্বে ফ্যাক্টরির শ্রমিকদের চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে জোরপূর্বক কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্যাক্টরির একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, লকডাউনের মধ্যে কাজ না করলে চাকরি থেকে আমাদের ছাটাই করা হবে বলে হুমকি দিয়েছে বড় স্যারেরা। আমরা বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়েই কাজ করছি।

তবে, কমফিট কম্পোজিট নীট লিঃ’র জেনারেল ম্যানেজার (জিএম) মো. ফারুক হোসেন বলেন, কারখানার উৎপাদন কার্যক্রম চালু নেই, তবে কারখানাটির মেশিন ও ইটিপি সেকশন সচল রাখার জন্য কিছু শ্রমিক ঢুকানো হতে পারে, বিষয়টি আমি অবগত নই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, আমরা ইতিপূর্বে ফ্যাক্টরি মালিকদের সাথে কথা বলে সরকারি আদেশ বাস্তবায়নের কথা বলা হয়েছে। তবুও যদি কোনো প্রতিষ্ঠান সরকারি আদেশ অমান্য করে ফ্যাক্টরি চালু রাখে তাহলে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর