শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে ধর্ষণ মামলায় পৌর বিএনপি’র সম্পাদক গ্রেফতার

মির্জাপুরে ধর্ষণ মামলায় পৌর বিএনপি’র সম্পাদক গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মির্জাপুরে ধর্ষণ মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলহাস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে পৌর এলাকার ইউনিয়ন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলহাস উপজেলার গোড়াইল গ্রামের মো. আলাল মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামের ওই কিশোরী (সম্পর্কে জুলহাসের ভাতিজীর মেয়ে) আত্মীয়ের কারণে দীর্ঘদিন ধরে জুলহাসের বাসায় থাকতেন।

তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছরেরও বেশি সময় ধর্ষন করে আসছিল। সর্বশেষ গত ৬ মে রাত সাড়ে এগারোটার দিকে তার বাসায় জুলহাস তাকে ধর্ষণ করে।

এঘটনায় বুধবার ওই কিশোরী মির্জাপুর থানায় গিয়ে জুলহাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ ইউনিয়ন পাড়া থেকে তাকে গ্রেফতার করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল সরকার জানান, সকালে বাদীনীকে মেডিকেল চেকআপের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ধর্ষন মামলায় জুলহাসকে গ্রেপ্তারের কথা  স্বীকার করে জানান, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular