মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আনোয়ারুল করিম আজাদ নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

রবিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) পুষ্টকামুরীতে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামে। তিনি গত বছর অগ্রণী ব্যাংক মির্জাপুর সদর শাখা থেকে অবসরে যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, বিকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সদর উপজেলায় আসছিলেন ওই কর্মকর্তা। পথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ওই স্থানে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃ’ত্যু হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর