নিউজ টাঙ্গাইল ডেস্ক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি এবং তার স্ত্রী মিসেস ঝরনা হোসেন ২১ দিন পর (কোভিট-১৯) করোনা থেকে সুস্থ হয়েছেন।
বুধবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাংসদ একাব্বর হোসেনের ছেলে ব্যারিস্টার মো. তাহরীম হোসেন সীমান্ত করোনা থেকে বাবা-মায়ের সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ আগস্ট মো. একাব্বর হোসেন এবং তার স্ত্রী মিসেস ঝরনা হোসেন (কোভিট-১৯) করোনায় আক্রান্ত হন।পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ১৯ আগস্ট রাতে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। তার স্ত্রী ঝরনা হোসেন ঢাকার ধানমণ্ডির নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে ছিলেন।
গতকাল মঙ্গলবার (কোভিট-১৯) করোনা নমুনা পরীক্ষায় তাদের দু,জনেরই ফলাফল নেগেটিভ আসে। করোনা থেকে সুস্থ হয়ে সাংসদ একাব্বর হোসেন এবং তার স্ত্রী ঝরনা হোসেন নিজ বাসায় এসেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।