শুক্রবার, জুন ১২, ২০২৬
Homeবিনোদনমেহজাবিন-তৌসিফের বাজিমাত

মেহজাবিন-তৌসিফের বাজিমাত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নতুন বছরের প্রথম দিনে ইউটিউবে মুক্তি পেয়েছে তার অভিনীত টেলিফিল্ম ‘কাজলের দিনরাত্রি’। এই টেলিফিল্মতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

‘কাজলের দিনরাত্রি’ টেলিফিল্মের পোস্টার ও ট্রেলার নিয়েই মেহজাবীন–তৌসিফ আগে থেকেই আলোচনায় ছিলেন। টেলিফিল্মটি মুক্তি পায় এ যেন অন্য এক মেহজাবীন, যাকে দেখে ১৪ কি ১৫ বছরের কিশোরী মনে হয়। এমন চরিত্রে মেহজাবীনের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সেইসাথে আলো ছড়িয়েছে

মেহজাবীন চৌধুরী বলেন, বছরের শুরুটা সত্যি অনেক ভালোভাবে হলো। কাজল চরিত্রটিকে যারা অসামান্য ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আর এই চরিত্রটি করা সম্ভব হতো না যদি টিমের সাপোর্ট ন পেতাম। এর জন্য আমাদের পুরো টিমকেও কৃতজ্ঞতা জানাই।

তৌসিফ মাহবুব বলেন, খুবই ভালো লাগছে দর্শকদের এত সাড়া পেয়ে। বছরের শুরুটা এত সুন্দর হবে ভাবতে পারিনি। পুরো টিমকে এজন্য ধন্যবাদ জানাই। চেষ্টা থাকবে সামনে আরও ভালো কিছু করার।

সত্য ঘটনা অবলম্বনে জাহান সুলতানা ও ভিকি জাহেদের চিত্রনাট্যে টেলিফিল্মটি নির্মাণ করছেন নির্মাতা ভিকি জাহেদ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular