রবিবার, মে ৩১, ২০২৬
Homeজাতীয়মেয়েকে ধর্ষণ, বাবা আটক

মেয়েকে ধর্ষণ, বাবা আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এগারো বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পিতা হানিফ মিয়া (৩৫) কে আটক করে স্থানীয় বাসিন্দারা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত হানিফ মিয়া রাজমিস্ত্রির কাজ করে।

শিশুটিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ।

শিশুটির মা জানান, সোমবার সকালে শিশুটিকে বাড়িতে রেখে তিনি কাজে চলে যান। বিকেলে হানিফ মিয়া মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির মা বাসায় ফিরলে শিশুটি পুরো ঘটনাটি তার মাকে জানায়। পরে শিশুটির মা এ ঘটনা বাড়ির মালিককে অবহিত করে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ধর্ষক হানিফকে আটক করে গণধোলাই দেয়। পরে রাতে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে আটক করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাটোয়ারী জানান, সোমবার রাতে প্রথমে ওই শিশুটিকে নগরীর খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের পাঠানো হয়। তার অবস্থার জটিল হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ জানান, এ ঘটনায় অভিযুক্ত পিতাকে গ্রেফতার করা হয়েছে। ওই শিশুর মা হাসপাতাল থেকে ফিরে আসলেই মামলা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular