আন্তর্জাতিক প্রযুক্তি প্রশিক্ষণ সেমিনারে জাহাঙ্গীর আলম সেলিমের বিদেশ সফর
নিউজ টাঙ্গাইল ডেষ্ক: সিটি স্ক্যান এবং এম,আর,আই উপর জ্ঞান বৃব্ধি ও আর্ন্তজাতিক আধুনিক প্রযুক্তির প্রয়োগ প্রশিক্ষণে বিদেশ সফর যাচ্ছেন মো. জাহাঙ্গীর আলম সেলিম। তিনি রোগ নির্ণয়ে বিশ্বের অত্যাধুনিক রেডিওলজীক্যাল ডায়াগনষ্টিক সিষ্টেম-এ প্রশিক্ষণ সেমিনারে অংশ গ্রহণ করবেন। এতে বিশ্বের বিভিন্ন দেশ হতে রেডিওলজিষ্ট এবং টেকনোলজিষ্টরা অংশ গ্রহণ করবেন। তিনি ৯৯ জার্মান রঞ্জেন কংগ্রেঞ্জ ২০১৮ সেমিনার এবং প্রশিক্ষনে অংশ গ্রহণের উদ্দ্যেশে ৫ই মে (শনিবার) রাতে আমিরাত এয়ার লাইন্সে ঢাকা ছাড়বেন। তিনি প্রথমে দুবাই হয়ে প্যারিসের (ফ্রান্স) এরপর জার্মানির ফ্রাংকফুট হয়ে ৯৯ জার্মান রঞ্জেন কংগ্রেঞ্জ যোগদান করবেন। সেমিনার শেষে বার্লিন হয়ে সুইজারল্যান্ডের জেনেভা ভিজিট করে ইতালির মিলান ও ভেনিস ভিজিট শেষে আগামী ১৬ই মে দেশে ফিরবেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।RELATED ARTICLES
