ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাসচাপায় রিক্সাচালকসহ ও এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌরসভার কাঠালী এলাকার ওয়াপদার মোড় নামক স্থানে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভালুকা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম নিউজ টাঙ্গাইলকে জানান, ঘটনার সময় ঢাকাগামী গ্রামীণ সেবা পরিবহণের একটি যাত্রীবাহি বাস উল্টোপথে আসা একটি রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সার যাত্রী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ব্রা²নগ্রাঁও গ্রামের আজিজ মিয়ার ছেলে খলিলুর রহমান (২৫) ও ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নেয়ার পর রিক্সা চালক (৩০) মারা যান। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ওই রিক্সাচালকের পরিচয় পাওয়া যায়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।