ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক গৃহবধূ মারা গেছেন। ৫৫ বছর বয়সী ওই নারী সদর উপজেলার বাসিন্দা।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাতে নগরীর এস কে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। ২১ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম জানিয়েছেন, করোনায় আক্রান্ত ওই নারীর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। যথাযথ নিয়মে তার দাফন করা হবে।
