Homeবিবিধময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা সনাক্তের ২২০টি কিট দিলেন সাবেক এমপি রুহী   

ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা সনাক্তের ২২০টি কিট দিলেন সাবেক এমপি রুহী   

করোনাভাইরাস সনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে ২২০টি কীট দিলেন নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী।

ময়মনসিংহ মেডিকেল কলেজে এসব কীট বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মতিউর রহমান ভুইয়ার হাতে তুলে দেয়া হয়। এসময় কলেজে অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার( ৭ এপ্রিল) দুপুরে মোশতাক আহমেদ রুহীর পক্ষ থেকে এসব কীট তুলে দেন কাউসার আহমেদ জনি ও বুলবুল ইসলাম।

মোশতাক আহমেদ রুহী বলেন, ময়মনসিংহে চিকিৎসক, নেত্রকোনার জেলা ও উপজেলার সকল হাসপাতাল, পুলিশ হাসপাতাল, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও বিজিবি কার্যালয়ে পুন:ব্যবহারযোগ্য পিপিই সেট প্রদান করা হয়। বিদেশ থেকে আমদানি করে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ১৫ লাখ টাকার কীট এবং সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular