করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্তের সরঞ্জাম চলে এসেছে ময়মনসিংহে। পিসিআর ল্যাব স্থাপনের জন্য কিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে চলে এসেছে। সেখানে ল্যাব তৈরির কাজ চলছে। কয়েক দিনের মধ্যেই করোনাভাইরাস শনাক্তের কাজ শুরু হবে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো ভাইরাস শনাক্তের কিট, পিপিই্সহ অন্যান্য সরঞ্জাম মেডিক্যাল কলেজের অধ্য প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা বুঝে নেন।
এই তথ্য নিশ্চিত করেছেন কলেজের অধ্য প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।
তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম, ভাইরাস পরীার কিট ও ল্যাবের পরীা কাজে নিয়োজিত চিকিৎসক টেকনিশিয়ানদের সুরায় পিপিই পাঠানো হয়েছে। ল্যাব স্থাপনের জন্য ঢাকা থেকে একদল বিশেষজ্ঞ এসেছেন। তারা কাজ শুরু করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই ল্যাব স্থাপন সম্পন্ন হবে এবং ভাইরাস শনাক্তের কাজ শুরু করা যাবে।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, করোনাভাইরাস শনাক্তের জন্য মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাব স্থাপন মানুষের মাঝে একটি স্বস্তির খবর। এখন আর ঢাকা থেকে আইইডিসিআরের বিশেষজ্ঞ দলকে রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করতে আসতে হবে না।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫ জনসহ বিদেশ ফেরত মোট ২৯৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন। এছাড়া বিদেশফেরত ৫৯৬ জন ১৪ দিন সফলভাবে কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র নিয়েছেন।
