শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাযমুনায় পানি কমলেও দুর্ভোগ কাটেনি চরাঞ্চলবাসীর

যমুনায় পানি কমলেও দুর্ভোগ কাটেনি চরাঞ্চলবাসীর

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে মাসখানেক ধরে টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলেও তা কমতে শুরু করছে। তবে, যমুনার অন্যান্য শাখা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যার ফলে পানি কমলেও চরাঞ্চলবাসীর দুর্ভোগ কমেনি। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলার (১৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরআগে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়।

এছাড়া ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১ সেন্টিমিটার, বংশাই নদীর পানি মধুপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার, কাউলজানী পয়েন্টে ২ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার ও ফটিকজানি নদীর পানি নলচাপা পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এসব নদীরগুলোর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা চরাঞ্চল এলাকার বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন সরকার জানান, যমুনা নদীর পানি গত দুইদিন ধরে কমতে শুরু করলেও এখনো চরাঞ্চলের ফসলি জমি পানির নিচে তলিয়ে আছে। পচে নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরণের শাক-সবজি। যার ফলে দুর্ভোগ ও ভোগান্তি কাটেনি চরাঞ্চলবাসীর।

টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন জানান, গত সোমবার থেকে যমুনা নদীর পানি কমতে শুরু করছে। দুই দিনে পানি কমে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, জেলার অন্যান্য নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular