শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeলাইফ স্টাইলযেভাবে ধনী না হয়েও ধনীদের মতো জীবনযাপন করবেন

যেভাবে ধনী না হয়েও ধনীদের মতো জীবনযাপন করবেন

ধনীদের দামি পোশাক, বিলাসবহুল গাড়ি আর প্রাসাদের মতো বাড়ি থাকতে পারে। কিন্তু যখন যখন সুস্বাস্থ্য, পারিবারিক বন্ধ এবং সুখী দাম্পত্য জীবনের বিষয়টি চলে আসে, তখন যে ধনীদেরই রয়েছে তা বলা যায় না। এমন বহু ধনী রয়েছেন যারা সাধারণের মতোই জীবনযাপন করেন। এদের চারপাশেও সাধারণ মানুষের ভিড় থাকে। তাই ধনী না হয়েও একজন সত্যিকার ধনীর মতো জীবন কাটাতে পারেন। এর উপায় বলে দিয়েছেন বিশেষজ্ঞরা।

১. সময়: এ ক্ষেত্রে আপনার কাছে অর্থের চেয়ে বড় সম্পদ সময়। কারণ আপনার এবং বিল গেটস দুজনের হাতেই দিনে ২৪ ঘণ্টাই সময় রয়েছে। বিল গেটসের এ সময়ে বেশি কাজ করিয়ে নেওয়ার উপায় রয়েছে। কারণ তাঁর বহু সহযোগী রয়েছেন। কিন্তু আপনার তা নেই। কিন্তু যতটুকু পারা যায়, ততটুকু কাজে লাগাতে আপনিও পারেন সময়টাকে। আমেরিকান লেখক ও উদ্যোক্ত টিম ফেরিস বলেন, ধনীদের মতো আপনিও দিনের কিছু কাজ করে সময়কে কাজে লাগাতে পারেন। যেমন- টিভিটি বন্ধ করে দিন, বাড়িতে ব্যায়াম করুন, জমানো বিলগুলো দেওয়ার চেষ্টা করুন ইত্যাদি।

পরের কাজ করতে যাওয়ার আগে নিজেকে এই প্রশ্নগুলো করুন-

কাজটি করতে আমার কত সময় লাগবে?

এটা কী সময়ে সর্বোচ্চ ব্যবহার হবে?

এ কাজে কী আমিই সবচেয়ে দক্ষ?

এটা কেনার পরিবর্তে বানাতে গেলে আমার কী কোনো লাভ হবে?

ধনীরা যেকোনো কাজের আগে এ ধরনের প্রশ্নের জবাব খোঁজেন।

২. পরিবার: ধনী ব্যক্তিরা তাদের সময় কীভাবে ব্যয় করবেন সে বিষয়ে বেশ সচেতন থাকেন। তারা কার সঙ্গে সময় কাটাবেন তাও ঠিক করে রাখেন। তারা কাজের ব্যস্ততায় থাকলেও যেভাবেই হোক পরিবারের জন্য সময় বের করার চেষ্টায় থাকেন। তাদের মতো প্রচুর কাজ আপনার নাও থাকতে পারে। কিন্তু তাদের মতো ব্যস্ত থাকার জন্য কাজের তালিকা করুন। ব্যস্ত হয়ে পড়লে যে সময়টা বাঁচবে তা পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। দেখবেন, কাজের ফাঁকে পরিবারকে সময় দেওয়া কতটা ভালো লাগে।

৩. ছুটির অবসর: ধনীরা সুযোগ পেলেই দূরে ঘুরতে চলে যান। ঘুরতে যেতে কারো মানা নেই। কাজেই আপনিও সময় পেলে পরিবারকে নিয়ে ঘুরতে চলে যান। এই স্মৃতি দেখবেন চিরদিন জ্বলজ্বলে হয়ে থাকবে। এটি যে ধনীদের মতো খরচবহুল হতে হবে তা নয়। বরং কোথাও বেড়িয়ে আসাটাই মূল কথা।

৪. ঋণ: মিলিওনিয়াররা ঋণের বোঝা কাঁধে নিতে চান না। এতে তারা দারুণ নিরাপদ বোধ করেন এবং শান্তিতে কাজ করে যেতে পারেন। আপনার নানা সমস্যা থাকা সত্ত্বেও ঋণ এড়িয়ে চলুন। নিয়মিত ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ করুন। তা ছাড়া বাড়ি বা অন্য বড় কোনো ঋণ থাকলে তা যত দ্রুত সম্ভব শেষ করে ফেলুন।

৫. ক্যারিয়ার: ধনীদের গোটা দিনের কাজ বলতে তাদের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়াই বোঝায়। তারা এ বিষয়ে খুবই সাবধান এবং সচেতন। তাদের মতো করে আপনিও নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিতে ব্যস্ত থাকুন। যেকোনো সফলতা অর্জনের পর যে তৃপ্তি আসবে, তা সফল ধনীদের মনেও আসে। কাজেই ধনী না হয়ে থাকলেও তাদের জীবনের বেশ কিছু অংশ অনুসরণ করে নিজেই ধনীর মতো জীবনযাপন করতে পারেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular