বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeআন্তর্জাতিকযেসব অনলাইনের ব্যাপারে নেগেটিভ প্রতিবেদন এসেছে প্রয়োজনে সেগুলো বন্ধ : তথ্যমন্ত্রী

যেসব অনলাইনের ব্যাপারে নেগেটিভ প্রতিবেদন এসেছে প্রয়োজনে সেগুলো বন্ধ : তথ্যমন্ত্রী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যেসব অনলাইনের ব্যাপারে নেগেটিভ প্রতিবেদন এসেছে। সেগুলো আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করে আমরা সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবো, প্রয়োজনে সেগুলো বন্ধ করে দেয়া হবে। বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে কিছু প্রক্রিয়া সম্পন্ন করেছি অনলাইনগুলোর ব্যাপারে। একটি সংস্থার পক্ষ থেকে প্রায় এক হাজার ৭০০ এর মতো তদন্ত প্রতিবেদন পেয়েছি। আরেকটি সংস্থা থেকে ১০০ এর মতো তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। এই মাসের মধ্যে আরও দেড়শ কিংবা এর চেয়ে বেশি তদন্ত প্রতিবেদন পাব। সেই তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আমরা এই মাসেই রেজিস্ট্রেশন দেয়া শুরু করব।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular