Homeআন্তর্জাতিকলন্ডনে টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে যুগ্ম সচিব আনোয়ার হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

লন্ডনে টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে যুগ্ম সচিব আনোয়ার হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা সমিতি, ইউকের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পিআরএল) মো. আনোয়ার হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) লন্ডনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মীর শিহাবুল হক বাহার।

টাঙ্গাইল জেলা সমিতি, ইউকের ভারপ্রাপ্ত সভাপতি মো. এখলাছুজ্জামান খান (টুটুল) সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটু।

সভায় টাঙ্গাইলের বিভিন্ন বিষয়, প্রবাসী টাঙ্গাইলবাসীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা এবং ভবিষ্যতে টাঙ্গাইল জেলা সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।

প্রধান অতিথি মো. আনোয়ার হোসাইন উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি টাঙ্গাইলের প্রবাসী কমিউনিটির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সমিতির সাংস্কৃতিক সম্পাদিকা কাউন্সিলর শামীমা নাসরিন তন্নীসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথিকে সম্মাননা হিসেবে ম্যাগাজিন ও সমিতির টি-শার্ট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে মো. এখলাছুজ্জামান খান (টুটুল) টাঙ্গাইলবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধিতে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে অতিথি ও সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

RELATED ARTICLES

Most Popular