সোমবার, আগস্ট ৩১, ২০২৬
Homeবিবিধশিক্ষাপ্রতিষ্ঠান খোলা চায় ইসলামী আন্দোলন, টাঙ্গাইলে মানববন্ধন 

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চায় ইসলামী আন্দোলন, টাঙ্গাইলে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক | টাঙ্গাইলে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে অবিলম্বে সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো হয়নি। শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এবারও অটো পাসের অপেক্ষায়। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতেই সরকার সুদূরপ্রসারি ষড়যন্ত্রে লিপ্ত।
এসময় টাঙ্গাইল জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সম্পাদক আনিসুর রহমান সেল্টু, সিনিয়র সহ-সভাপতি আকরাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, প্রচার সম্পাদক শাহীনুর ইসলাম, সহকারী অর্থ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular