শনিবার, আগস্ট ১৫, ২০২৬
Homeজাতীয়শিশুদের ছবিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ

শিশুদের ছবিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ

গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার প্রদান

দেশের শিশু-কিশোরদের ছবিতে উঠে এলো বঙ্গবন্ধু ও বাংলাদেশ। খুদে চিত্রকরদের রঙ-তুলির আঁচড়ে সেজেছে প্রতিটি ক্যানভাস। শিশু শিল্পীদের তুলিতে উঠে এসেছে সাতই মার্চের ভাষণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের তাৎপর্যপূর্ণ নানা অধ্যায়। পাশাপাশি নানা অভিব্যক্তিতে মূর্ত হয়েছে জাতির পিতার প্রতিকৃতিসমূহ। এছাড়াও ক্যানভাসে মুক্তিযুদ্ধসহ বাংলার বৈচিত্র্যময়  প্রকৃতিকে মেলে ধরেছে সোনামনিরা। গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চিত্রিত হয় এসব ছবি। ছবিগুলো এঁকেছে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে অনুষ্ঠিত আয়োজনে সেই প্রতিযোগিতার বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুল দেয়া এবং তাদের ছবিসমূহ নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, গণগ্রন্থাগার অধিদপ্তর এবং  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।

তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পিতৃমাতৃহীন শিশু এবং বিশেষ (প্রতিবন্ধী) শিশুসহ  রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা অংশগ্রহণ করেছে। সাত বছর বয়সী শিশুদের নিয়ে গঠিত ক শাখায় ১৯৭ জন অংশগ্রহণ করে। আট থেকে ১২ বছর বয়সীদের নিয়ে গড়া খ শাখায় অংশ নেয় ১২৭ শিক্ষার্থী। বিশেষ শাখায় ছবি এঁকেছে ৪৮ খুদে চিত্রক। সব মিলিয়ে ৩৭২ শিশু শিল্পীর সম্মিলনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায়।

এছাড়াও দিবসটি উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক চারটি গ্রুপে রচনা প্রতিযোগিতারও আয়োজন করা। এতে ৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বুধবার  চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিটি শাখা থেকে ১০ জন করে মোট ৩০ শিশু শিল্পীকে পুরস্কৃত করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular