শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে পুরস্কার পেলো তোফাজ্জল

নিউজ ডেস্ক:শিশু যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ে একাধিক সংবাদ করায় জনপ্রিয় নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জলকে স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল পুওর ডেভোলপমেন্ট অর্গানাইজেশন (আরপিডিও)।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের আদালতপাড়ার রুরাল পুওর ডেভলপমেন্ট অর্গানাইজেশন (আরপিডিও) কার্যালয়ে তাকে পুরস্কার তুলে দেয়া হয়।

এর আগে আইন ও সালিস কেন্দ্র (আসক) ও আরপিডিও’র যৌথ উদ্যোগে এবং টেরেডেস হোমস নেদারল্যান্ডসের অর্থায়নে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভ‚মিকার স্বীকৃতি প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও শালিস কেন্দ্রের শিশু অধিকার ইউনিটের এডভোকেসী অফিসার আসাদুজ্জামান, প্রোগ্রাম অর্গানাইজার গাজী মাহফুজ উল কবির, আরপিডিও টাঙ্গাইল শাখার নির্বাহী পরিচালক রওশন আরা লিলি। এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুরস্কার হিসেবে একটি স্মার্ট ফোন প্রদান করা হয়। মোল্লা তোফাজ্জলকে ছাড়াও টাঙ্গাইলের আরও দুই সাংবাদিককে একই স্বীকৃতি দেয়া হয়।

জনপ্রিয় নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বর শিশু নির্যাতন বিষয়ক সংবাদ পরিবেশন করেছে। বিষয়টি আরপিডিও’র কর্মকর্তাদের নজরে আসায় তাকে স্বীকৃতি প্রদান করা হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর