সখীপুরের নলুয়াতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়াতে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (০৪ আগস্ট) সকালে তারা বাসাইল-সখীপুর সড়কের নলুয়া বাসস্ট্যান্ড চত্বরে সড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করে।

শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই’ ‘উই ওয়ান্ট জাষ্টিস’ বলে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এসময় শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে চালকদের বৈধ কাগজপত্র আছে কিনা দেখছে। তবে যানবাহন ভাংচুরের কোন খবর পাওয়া যায়নি।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর