এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক গরীব ও দুস্থ মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় এসব কম্বল বিতরণ করেন। পৌর এলাকায় তাঁর নিজ কার্যালয়ের সামনে থেকে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয় সম্পাদক তামান্না মহসীন মৌ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম কাজী বাদল, মোস্তফা কামাল আরিফ, ছাত্রলীগ সভাপতি আরিফ সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
