বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে অসম প্রেমের নামে জরিমানাকৃত টাকা আত্মসাতের অভিযোগ

সখীপুরে অসম প্রেমের নামে জরিমানাকৃত টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে রুহান আহমেদ (১৬) এবং এক সন্তানের জননী রুকসানা বেগম (২৮) এর অসম প্রেমের জরিমানা ২ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। হতেয়া রাজাবাড়ি বংশী নগর সূর্যতরুণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল সিকদারের বিরুদ্ধে জরিমানাকৃত টাকা কনেপক্ষ না পেয়ে এ অভিযোগ করেন। গত ৭ মে সরেজমিন ওই এলাকাবাসী ছেলে এবং মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনার সত্যতা পাওয়া যায়।

জানা যায়, প্রেমের সূত্র ধরে গত ১ জানুয়ারি উপজেলার হতেয়া বনানী পাড়া গ্রামের প্রবাসী বাবুল কাজী স্ত্রী এক কন্যা সন্তানের জননী রুকসানা বেগম (২৮) এর সাথে পার্শ্ববতী মির্জাপুর উপজেলার দিঘীবাড়ী এলাকার প্রবাসী লুৎফর রহমানের ছেলে হাটুভাঙ্গা বংশী হাইস্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী রুহান আহমেদ (১৬)পালিয়ে যায়। বিষয়টি মীমাংসার জন্য হতেয়া রাজাবাড়ি বংশী নগর সূর্যতরুণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সিকদার রুহানের দাদা সাবেক ইউপি সদস্য জামাল হোসেনের কাছে পুলিশ, মেয়ের পরিবার, সাংবাদিক এবং ক্লাবের নামে চারলাখ টাকা এবং মেয়ের পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।

পরে জামাল মেম্বার স্থানীয় মাতাব্বর আমজাদ মাস্টার, কাশেম মাস্টারকে সঙ্গে নিয়ে তিনবারে ২ লাখ ৮৯ হাজার টাকা বাবুল মাস্টারের কাছে পরিশোধ করেন। কিন্তু সে টাকা মেয়ের পরিবার বা ক্লাব কাউকে না দিয়ে নিজেই আত্মসাত করেছেন বলে মেয়ের পরিবার এবং ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়।

এ ব্যাপারে রুকসানার মা আছিয়া বেগম বলেন, বাবুল মাস্টার আমাদের টাকা দিবোতো দূরের কথা উল্টো ৫০ হাজার টাকা দাবি করেন তিনি।

অভিযুক্ত বাবুল মাস্টারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মেয়ের পরিবার থানা এবং ক্লাবে যথাযথভাবে টাকা বন্টন করে দেওয়া হয়েছে বলে নিজেকে নির্দোষ দাবি করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। আগামি মঙ্গলবার এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসা হবে বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular