নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে আইয়ুব স্মৃতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বেলা তিনটায় উপজেলার বানিয়ারছিট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
বানিয়ারছিট স্কলার এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
স্কলার এসোসিয়েশনের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, প্রয়াত মোজাম্মেল হক আইয়ুবের বড়ভাই মোশাররফ হোসেন বাদল, সরকারি মুজিব কলেজের প্রভাষক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী বাদল, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, স্কলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ্দাম হোসেন উদয় প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।