Homeটাঙ্গাইল জেলাসখীপুরে ইঁদুর নিধন অভিযান শুরু

সখীপুরে ইঁদুর নিধন অভিযান শুরু

এম সাইফুল ইসলাম শাফলু:
“ইঁদুর দমন সফল করি মাঠের ফসল গোলায় ভরি” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে আলোচনাসভায় কৃষিকর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়াম্যান শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

 

RELATED ARTICLES

Most Popular