সখীপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপু্রে ছাত্রলীগ নেতা এসএম জোবায়েরকে ৩৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসএম জোবায়ের টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ।

মঙ্গলবার রাত দেড়টার সময় সখীপুর কীর্ত্তনখোলা বাজারের পূর্বপাশের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কালমেঘা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, জোবায়ের মাদক সেবক ও ব্যবসায়ী। তার নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর