বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা অধ্যাপক রফিক-ই-রাসেলের

সখীপুরে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা অধ্যাপক রফিক-ই-রাসেলের

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী-লীগের সিনিয়র সহ-সভাপতি ও আবাসিক মহিলা কলেজের অধ্যাপক রফিক-ই-রাসেল চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। শনিবার বিকেলে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মেছের উদ্দিন মিয়া, দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী আসিফ, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শামিম, অধ্যাপক রফিক-ই-রাসেলের সহধর্মীণি ডা. শাহনাজ বেগম নাজ প্রমুখ বক্তব্য দেন।

সভায় দাড়িয়াপুর ও বহেড়াতৈল ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular