শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে এমপি’র সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠান

সখীপুরে এমপি’র সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠান

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে বড়চওনা কুতুবপুর ডিগ্রি কলেজে স্থানীয় সংসদ সদস্য’র সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে সকাল থেকে দিনবর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যাপক খান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সংবর্ধীয় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শওকত আলী মাস্টার, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, কলেজ অধ্যক্ষ আবদুর রউফ, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ,স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ এসএম কামরুল হাসান, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, যুবলীগের আহবায়ক এম এ সবুরসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকেলে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পিবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular