বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeআন্তর্জাতিকসখীপুরে এরশাদ'র ৭ম মৃত্যুবার্ষিকী পালন

সখীপুরে এরশাদ’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধিঃ গত ১৪ জুলই সাবেক রাষ্ট্রপ্রতি,জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সখীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণ সভায় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে সখীপুর পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক আহবায়ক নাজমুল হাসান রেজা।

স্মরণ সভায় এরশাদের কর্মময় জীবনের ওপর আলোচনা করে
নাজমুল রেজা বলেন পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও জনকল্যাণমুখী রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর শাসনামলে দেশের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং গ্রামীণ জনপদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, এরশাদের আমলে দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য সেতু, সড়ক, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়। উপজেলা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রশাসন ও উন্নয়নের দ্বার উন্মোচিত হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, গ্রামীণ বিদ্যুতায়ন, মসজিদভিত্তিক সমাজকল্যাণ কর্মসূচি এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও জনগণের কাছে স্মরণীয়।পল্লীবন্ধুর উন্নয়ন দর্শনের মূল লক্ষ্য ছিল শহর ও গ্রামের বৈষম্য দূর করে সমগ্র বাংলাদেশকে সমানভাবে এগিয়ে নেওয়া। দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে তাঁর অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এই সময় আরো উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আয়নাল সিকদার, যুগ্ম আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, ঠান্ডু মেম্বার,মোঃ সেলিম মিয়া,সখীপুর পৌর জাতীয় পার্টির নেতা, মোঃ আনোয়ার হোসেন, শাজাহান পীরসাব,আকবর হোসেন, মোঃ শরীফ মাহমুদ, আব্দুল কাদের, জাতীয় মহিলা পার্টির নেত্রী রেশমা আক্তার, জাতীয় কৃষক পার্টির নেতা রাজু আহমেদ, জাতীয় শ্রমিক পার্টির নেতা জামাল হোসেন, জাতিয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা আব্দুস সবুর, মজিদ মিয়া, জাতীয় যুব সংহতি নেতা মনির হোসেন, ছাত্রনেতা ইমরান হোসেন প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন কাকড়াজান ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী

মরহুম পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীদের সু-স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular