ইসমাইল হোসেন,
মহান স্বাধীনতা যুদ্ধের জীবন্ত কিংবদন্তী কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কাকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের আয়োজনে স্থানীয় ইন্দারজানী বাজার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিল্লাল হোসেন মাষ্টারের সভাপতিত্বে, জেলা কৃষক শ্রমিক জনতালীগের সহ-সভাপতি আবদুল হালিম সরকার লাল, দেলোয়ার হোসেন মাষ্টার, শহিদুল ইসলাম শহিদ, ডা. আশিশ বর্মন, শামিম আল মামুন, ডিএম শফিকুল ইসলাম লেবু, মো. শাহজালাল মিয়াসহ, বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত, গত শনিবার (২ আগষ্ট) কাদের সিদ্দিকী ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর জানা যায় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। পরে তাঁর উন্নত চিকিৎসার জন্য রোববার (৩ আগষ্ট) বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
