মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
Homeআন্তর্জাতিকসখীপুরে কৃতি শিক্ষার্থীদের লাবিব গ্রুপের সংবর্ধনা

সখীপুরে কৃতি শিক্ষার্থীদের লাবিব গ্রুপের সংবর্ধনা

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের  সখীপুরে লাবিব গ্রুপের পক্ষ থেকে ২০৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। ১১ আগস্ট (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়। লাবিব গ্রুপ এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি’র সভাপতিত্বে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাহ উদ্দিন আলমগীর রাসেল প্রধান অতিথি হিসেবে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৫জন এ প্লাস পাওয়া কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ ১০ হাজার করে টাকা ও ক্রেস্ট তুলে দেন। এ সময় অন্যদের সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, সাবেক সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, লাবিব গ্রুপের ডিএমডি মাহবুবুল আলম মনির, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ , একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular